রবিবার, ৯ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে কৃষকের সাড়ে পাঁচ শত কেজি মুলা চুরি

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ে দুই কৃষকের সড়ে পাঁচশত কেজি মুলা চুরি করে নিয়ে গেছে চোরের দল। শনিবার (২৯ নভেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় বিক্রির জন্য মুলা জমি থেকে তুলে নুরানি মসজিদ সামনে রাখা হলে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, জোরারগঞ্জ ইউনিয়নের আরশীনগর এলাকায় ধার দেনা করে কৃষক মো. জয়নাল ও লিটন ৩০ শতক জমিতে মুলা চাষ করেন। শনিবার বিকালে ২ কৃষক জমি থেকে ৯ টুকরি মুলা তুলে বিক্রির জন্য মহাসড়কের পাশে রাখেন। যাতে করে সকালে বাজারে নিয়ে তা বিক্রি করতে পারেন। ভোর আনুমানিক ৪টার দিকে মুলাগুলো চোর নিয়ে যায় বলে ধারণা তাদের।

ভুক্তভোগী কৃষক মো. জয়নাল বলেন, ধার দেনা করে ১৮ শতক জমিতে মুলা চাষ করেছিলাম। শনিবার বিকালে ক্ষেত থেকে ৫ টুকরি মুলা তুলি, যার ওজন প্রায় ৩৯০ কেজি। রবিবার সকালে বাজারে নিয়ে বিক্রির জন্য মুলার টুকরিগুলো মহাসড়কের পাশে নুরানি মসজিদ সামনে রাখি। ভোরে মসজিদের সামনে গিয়ে দেখি মুলাগুলো নেই।

তিনি আরো বলেন, আমাদের একই গ্রামের লিটন ১২ শতক জমিতে মুলা চাষ করেছিল। সেও শনিবার বিকেলে বিক্রির জন্য ক্ষেত থেকে মুলা তুলে আমার সাথে মহাসড়কের পাশে রেখেছিল। সে প্রায় ১৬০ কেজি মুলা তুলেছিলো। প্রতি কেজি মুলা পাইকারি ৪০ টাকা করে ৫৫০ কেজির দাম আসে ২২ হাজার টাকা। অতীতে মহাসড়কের পাশে মুলা রাখলেও এবারই প্রথম চুরির ঘটনা ঘটেছে। আমরা নিঃস্ব হয়ে গেছি।

জোরারগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, মুলা চুরির বিষয়ে কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...