রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে ৪ রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

মেয়াদোত্তীর্ণ পণ্য, পচা ও বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ ও পরিবেশনের দায়ে কক্সবাজারে চারটি রেস্টুরেন্টেকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে কউকের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় শহরের সুগন্ধা ও সদর হাসপাতাল এলাকায় এই অভিযান পরিচালনা করেন কউকের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম।

তিনি জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য, পচা ও বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ ও পরিবেশনের দায়ে সদর হাসপাতাল সড়কের মামার বাড়ি রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা, শানে মদিনা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, সুগন্ধা এলাকার গ্র্যান্ড মেজবানি রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা এবং কলাতলী জামাই আদর রেস্টুরেন্টকে ২০ হাজার টাকাসহ মোট ৯৫ হাজার জরিমানা করা হয়েছে।

সানজিদা বেগম আরও জানান, কক্সবাজার একটি পর্যটন নগরী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে বেড়াতে আসেন। এসব পর্যটকদের কারণে শত শত হোটেল রেস্টুরেন্ট গড়ে ওঠেছে। অনেকেই রেস্টুরেন্টের মান ও ভালো বলে প্রচার করছেন। কিন্তু, তাদের অনেক পণ্য ফ্রিজ সংরক্ষিত রেখেছেন। যেগুলো খাওয়ার উপযোগী নয়। মুরগী, মাছ, মসল্লা থেকে শুরু খাবারের অনেক কিছু মেয়াদোত্তীর্ণ। এজন্য তাদেরকে জরিমানার পাশাপাশি সতর্কও করা হয়েছে এবং ভবিষ্যতে এরকম করলে সাজা দেওয়ারও বিধান রয়েছে।

এর আগে বৃহস্পতিবার ড্রিংকিং ওয়াটার ও তিনটি রেস্টুরেন্টকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছিল। ফ্রেন্ডস বিজনেস ডেভলিপং ফার্মকে ৬০ হাজার টাকা, জলধারা ড্রিংকিং ওয়াটার ৭০ হাজার টাকা, কলাতলী মেজ্জান ডাইনকে ২০ হাজার টাকা, রান্নাঘর রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা এবং শালিক রেস্টুরেন্ট ২০ হাজার টাকা জরিমানা করেছিল কউকের ভ্রাম্যমাণ আদালত।

তিনি বলেন, এর আগেও অনেক প্রতিষ্ঠানকে শর্ত দেওয়া হয়েছে। জরিমানার পরে-ও তারা একই অপরাধ করে যাচ্ছে। স্থানীয় ও পর্যটকদের স্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করতে হবে অন্যথায় সাজা ও হোটেল বন্ধ করে দেওয়ারও বিধান রয়েছে। এরা যদি জরিমানাতে ঠিক না হয়, তাহলে আমাদের ওই পথে হাঁটতে হবে বলে সাফ জানিয়ে দেন তিনি।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী...

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী খালে ফেলে পরিবেশ দূষণের দায়ে বনফুল এগ্রো অ্যান্ড ডেইরি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা...

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জোরালো সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে হবে। জাতিসংঘ সহ...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ভর্তি রয়েছে চার শিশু। মাটিরাঙ্গা, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় তুলনামূলক...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। শুধু দেশ ও পরিবেশ পরিচ্ছন্ন করলেই হবে না, মানুষের মনও...