রবিবার, ৯ আগস্ট ২০২৬

ছয় লেনের দাবিতে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়ক অবরোধ; আশ্বাসে ৩ ঘণ্টা পর প্রত্যাহার

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনসাধারণ। রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলার কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং তিন ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।

হাজারো মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে মহাসড়কের উপর বসে ছয় লেনের দাবিতে স্লোগান দিতে থাকেন। অবরোধের ফলে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী এবং বিপরীতমুখী সব ধরনের পরিবহন আটকে পড়ে। এতে যাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েন।

অবরোধকারীরা জানান, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কটি এখন ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে।

তারা বলেন,“সংবাদপত্র খুললেই দুর্ঘটনার খবর। বারবার দাবি জানালেও কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাইনি। তাই মৃত্যুবরণকারীদের স্মরণে এ ব্লকেড কর্মসূচি পালন করছি।”

অবরোধকারীরা আরও ঘোষণা দেন, আগামী ১৫ দিনের মধ্যে ছয় লেনের দাবিতে অগ্রগতি না হলে সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে সঙ্গে নিয়ে নতুন কর্মসূচি দেওয়া হবে।

সংগঠক হোসাইন মোহাম্মদ মাসুম বলেন,“এই মহাসড়কে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। ব্যস্ততম রুট হওয়ায় যানজট, দুর্ঘটনা আর হতাহতের ঘটনা নিয়মিত। তাই দ্রুততম সময়ের মধ্যে মহাসড়কটি ছয় লেনে উন্নীত করতে হবে। দাবি আদায় না হলে আন্দোলন আরও তীব্র হবে।”

খবর পেয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান, থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তবে প্রাথমিকভাবে তারা অবরোধ সরাতে রাজি হননি।

পরে ইউএনও এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম–১৫ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর মুঠোফোনে আশ্বাসের পর আন্দোলনকারীরা দুপুর ১২টার দিকে ব্লকেড প্রত্যাহার করে নেন। ফলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন,“মহাসড়ক সরু হওয়ায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে। অবরোধকারীদের দাবি যৌক্তিক। বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। জনদুর্ভোগ কমাতে দ্রুত একটি কার্যকর সমাধান চাই।”

তিনি আরও জানান, দাবিগুলো মন্ত্রণালয়ে সুপারিশ আকারে পাঠানো হবে এবং ভবিষ্যতে দুর্ঘটনা কমাতে প্রশাসন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...