শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে চোর আতঙ্কে প্রান্তিক  খামারিরা, ১০ দিনে ১৩ টি গরু চুরি

সাফায়েত মেহেদী,মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে চোর আতঙ্কে দিন পার করছেন প্রান্তিক গরু খামারি ও কৃষকরা। ১০ দিনের ব্যবধানে উপজেলার বিভিন্ন স্থান থেকে ১৩ টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। এতে খামারি ও কৃষকরা রাত নামলে আতঙ্কে থাকেন। সর্বশেষ শুক্রবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রাম থেকে ৬ টি গরু চুরির ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার রাতে চোরের দল প্রান্তিক কৃষক জামাল উদ্দিনের ২ টি, নুরুল মোস্তফার ১ টি, নিজাম উদ্দিনের ১ টি ও মুসলিম উদ্দিনের ২ টি গরু নিয়ে গেছে। এর আগে গত ১৮ নভেম্বর রাতে জোরারগঞ্জ ইউনিয়নের ইমামপুর গ্রামের ছদরমাদিঘী এলাকার মা এগ্রো খামার থেকে একসাথে ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী মুসলিম উদ্দিন বলেন, ‘আমরা তিন ভাইয়ের ৫টি গরু একসাথে ছিল। রাত ১ টার দিকেও গোয়াল ঘরে গরু ছিল।  গোয়াল ঘরের তালা কেটে চোর রাতের কোন একসময় গরুগুলো নিয়ে যায়। শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়ালঘর শূন্য। আমাদের ৫টি ও পাশের বাড়ির নুরুল মোস্তফার ১টিসহ ৬টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। চুরি হওয়া গরুর মূল্য প্রায় ৮ লক্ষাধিক টাকা।’

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, ‘গরু চুরির ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হবে। গরু চোর চক্র ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১২ টার পর থেকে জেলা পুলিশের নির্দেশনায় পরিচালিত এ...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার প্রধান আসামি আবু তৈয়ব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪...