রবিবার, ৯ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ১ 

সাফায়েত মেহেদী,মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত অজ্ঞাত গাড়ির পেছনে ফল ও সবজি বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় মোহাম্মদ শফিউল (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল ৭টায় দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর উত্তর বাইপাসে চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শফিউল কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা। এই ঘটনায় পিকআপ ভ্যানে থাকা লোকমান হাসেম (৩৬) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ব্যাবসার উদ্দেশ্যে তারা ঢাকা থেকে আনারস, পেঁপে ও কাঁচামরিচ নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। শনিবার ভোরে ৭টার দিকে মিরসরাইয়ের নিজামপুর এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা চলন্ত অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই ব্যবসায়ীর মৃত্যু হয়।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আহামেদ হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। এ সময় একজনকে জীবিত ও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ থানায় আনা হয়। দুর্ঘটনাকবলিত গাড়িটি থানায় হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেপরোয়া গতি ও ঘুম ভাব নিয়ে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। পাশাপাশি অজ্ঞাত গাড়িটিকে শনাক্তে চেষ্টা চলছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...