রবিবার, ৯ আগস্ট ২০২৬

সাবেক এমপি এডভোকেট শাহাদাৎ হোসেন চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-১২ (আনোয়ারা–সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য, আনোয়ারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বৈরাগ ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট শাহাদাৎ হোসেন চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ ২৯ নভেম্বর। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়িতে পারিবারিকভাবে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এডভোকেট শাহাদাৎ হোসেন চৌধুরী ছিলেন গণমানুষের একজন জনদরদি ও প্রিয় মুখ। তিন দশকেরও বেশি সময় তিনি জনপ্রতিনিধি হিসেবে সততা, দায়িত্ববোধ ও নিবেদনের সঙ্গে সাধারণ মানুষের সেবা করে গেছেন। জনপ্রতিনিধি হিসেবে তাঁর অর্জন ও সফলতা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নজির স্থাপন করে।

১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তীতে ১৯৮৫ সালে আনোয়ারা উপজেলার প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পাশাপাশি বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পাঁচবার নির্বাচিত হয়ে দীর্ঘ সময় এলাকায় নেতৃত্ব দিয়ে গেছেন।

আইন পেশায়ও তিনি ছিলেন সম্মানিত একজন আইনজীবী। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষায় সক্রিয় ছিলেন তিনি। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এলাকাবাসী।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৯ নভেম্বর রাতে বার্ধক্যজনিত কারণে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...