রবিবার, ৯ আগস্ট ২০২৬

ফেব্রুয়ারির নির্বাচন হবে ঐতিহাসিক ও কলংক মোচনের নির্বাচন – উপদেষ্টা ফাওজুল কবির খান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচন যেনতেন নির্বাচন নয়, এটা একটা যুগান্তকারী নির্বাচন, আমাদের কলংক মোচনের নির্বাচন। যিনি প্রার্থী হতে চান তিনি যেন প্রার্থী হতে পারেন, যিনি ভোট দিতে চান তিনি যাতে ভোট দিতে পারেন, যিনি ভোট দিয়েছেন তার ভোটটা যেন সঠিকভাবে হিসাব হয় এবং সেই ভোটে যাতে প্রকৃত যে বিজয়ী তাকেই বিজয়ী ঘোষণা করা হয় এটিই জাতির প্রত্যাশা। আগামী নির্বাচনে তাই নিশ্চিত করা হবে। 

উপদেষ্টা আজ শুক্রবার ( ২৮ নভেম্বর) চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলের কৃতি ছাত্র সংবর্ধনা ও পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। উপদেষ্টা এ স্কুলের ১৯৬৮ ব্যাচের গর্বিত ছাত্র ছিলেন।

জনাব ফাওজুল কবির বলেন, আগামী নির্বাচনে যে-ই বিজয়ী হয়, মানুষ যাকেই চায়, আমরা তার পেছনে জাতি হিসেবে দাঁড়াবো। যে দল কিংবা যাদের কে মানুষ নির্বাচিত করে সংসদ সদস্য হিসেবে কিংবা যারা দেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রী হবেন-আমরা তাদের পেছনে দাঁড়াবো। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এজন্য যা কিছু করার সবকিছু আমরা করে দিয়েছি। এখন বাকি সব আপনাদের হাতে। নির্বাচন কমিশন ও আপনাদের হাতে। আপনারা নিশ্চিত করবেন যাতে এ নির্বাচনটা ঐতিহাসিক নির্বাচন হয়। আগের নির্বাচনগুলোর যে গ্লানি, জাতি তা যেন মুছে ফেলতে পারে। কলংকমুক্ত আগামী নির্বাচন সম্পন্নের জন্য উপদেষ্টা এসময় সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে স্কুলের ২০২৪ ও ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার জি.পি.এ-৫ প্রাপ্ত ছাত্রদের সংবর্ধনা দেওয়া হয়। স্কুলের প্রাক্তন ছাত্র সমিতি এ সংবর্ধনার আয়োজন করে।

উপদেষ্টা সংবর্ধিতদের অভিনন্দন জানান। তিনি বলেন, এ সংবর্ধনা তাদের আরো বড় হতে উদ্বুদ্ধ করবে, তাদের বড় অর্জনে সহায়ক হবে। তিনি কৃতি শিক্ষার্থীদের উদ্ভাবন ও উৎপাদন এ দুইয়ের উপর জোর দেওয়ার পরামর্শ দেন।

স্কুলের পক্ষ থেকে ডরমেটরিসহ হোস্টেল সুবিধা আধুনিকায়ণ, প্রধান শিক্ষকের বাসভবন নির্মাণ প্রভৃতি দাবির বিষয়ে তিনি বলেন, দাবিগুলো আমার আওতাধীন নয়, তবে দাবির বিষয় আমি শিক্ষা উপদেষ্টাকে জানাবো। স্কুলের কৃতি ছাত্রদের বৃত্তি দেওয়ার জন্য একটি ট্রাস্ট ফান্ড গঠিত হলে তার টাকা যোগাড় করে দেবেন বলে তিনি এসময় প্রতিশ্রæতি দেন।

প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি শাহ আলম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে একুশে পদক প্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, প্রাক্তন ছাত্র প্রফেসর সিকান্দার হায়াত খান, প্রাক্তন ছাত্র ও একুশে পদক প্রাপ্ত শিল্পী ওস্তাদ আজিজুল ইসলাম, প্রাক্তন ছাত্র বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. ইমরান বিন ইউনূস, প্রধান শিক্ষক মোরশেদুজ্জামান ও কয়েকজন সংবর্ধিত ছাত্র বক্তৃতা করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...