রবিবার, ৯ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার লুট

সাফায়েত মেহেদী,মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে গভীর রাতে দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব খইয়াছড়া গ্রামের ভেন্ডরপাড়া এলাকার কলিমুল্লাহ ভেন্ডর বাড়ি মোহাম্মদ হানিফের ঘরে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, ডাকাতদল দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দেখিয়ে পরিবারের সদস্যকে জিম্মি করেছে। ঘরের কর্তা হানিফকে গামছা দিয়ে হাত মুখ ও চোখ বেঁধে রাখে। এরপর তাঁদের বেঁধে মুঠোফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে।

ভুক্তভোগী মাহাম্মদ হানিফ বলেন, রাতে পরিবারের সদস্যরা সবাই ঘুমিয়ে পড়লে দরজার বাইরে শব্দ শুনতে পাই। সামনের কক্ষের লাইট জ্বালিয়ে খেয়াল করি দরজার বাইরে কেউ চলাচল করছে। রড দিয়ে দরজার তালা ভাঙ্গার চেষ্টা করছে। আমরা তখন ডাকাত ডাকাত বলে শোরচিৎকার করি। কিছু বুঝে উঠবার আগেই দ্রæত মুখে মুখোশ ও পরনে শর্ট প্যান্ট পড়া ডাকাতদল ঘরে ঢুকে আমাদের জিম্মি করে। আমাকে রড দিয়ে আঘাত করে। পরবর্তীতে ডাকাতদলের সদস্য গামছা দিয়ে আমার চোখ হাত পা বেধে ফেলে। আমার স্ত্রী থেকে আলমিরার চাবি নেয়। তাদের ঘাড়ে দেশীয় অস্ত্র ধরে রাখে। আমার ছোট বাচ্চাকে মেরে ফেলার হুমকি দেয়।

তারা আমার ঘরে থাকা আনুমানিক ৬ ভরি স্বর্ণ, নগদ ১৫ হাজার টাকা,৩ টি মুঠোফোন নিয়ে যায়। ঘরের ভেতর ৬ জন ডাকাত প্রবেশ করলেও বাইরে আরও কয়েকজন পাহারায় ছিল।

চলতি বছরের জানুয়ারি মাসে একই বাড়ি থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ভুক্তভোগী মো. অহিদুল ইসলাম থানায় অভিযোগ দিতে চাইলেও পুলিশ অভিযোগ নেয়নি বলে অভিযোগ করেছেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ডাকাতির বিষয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। আমরা খইয়াছড়া ইউনিয়নে আলাদা টিম রেখেছি পুলিশের। আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ডাকাত নিয়ন্ত্রণে।

আর এইচ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...