চট্টগ্রাম নগরীতে ছিনতাইয়ের উদ্দেশ্যে ইসমাইল (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার মধ্যরাতে লালদিঘী জেলা পরিষদের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইলের বর্তমান ঠিকানা ফিরিঙ্গিবাজার এলাকায়। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর বলে জানা গেছে। লালদিঘী জেলা পরিষদের বিপরীত পাশের রাস্তা দিয়ে বাসায় ফেরার সময় একদল দুর্বৃত্ত তার পথরোধ করে আক্রমণ করে। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. করিম বলেন, “ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।”
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
আর এইচ/
