রবিবার, ৯ আগস্ট ২০২৬

খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ

অভি বড়ুয়া, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে খেলাধুলার উন্নয়ন ও তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে বিভিন্ন ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়। 

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে জোন সদর মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল খাদেমুল ইসলাম খাগড়াছড়ি জেলা অনূর্ধ্ব ১৪,১৬ ও ১৮ ক্রিকেট দলকে ক্রীড়া সামগ্রী উপহার খেলোয়াড়দের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, “সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।

পাহাড়ের তরুণরা যাতে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে ক্রীড়ার মাধ্যমে নিজেদের এগিয়ে নিতে পারে, সে লক্ষ্যেই আমাদের এই ছোট প্রয়াস।”

খেলোয়াড়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এই সহায়তা তাদের খেলাধুলায় আরও অনুপ্রাণিত করবে ও উন্নতির পথ সুগম করবে।

এসময় খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিন, জেলা পরিষদ সদস্য মাহবুব আলম, জেলা ক্রীড়া অফিসার অর রশিদ, বিসিবির কাউন্সিলর আনিসুল হক অনিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...