শনিবার, ১৩ জুন ২০২৬

জুলাই গণহত্যা মামলায় হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া খতিয়ে দেখছে ভারত: প্রেস সচিব

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

জুলাই মাসের গণহত্যার মামলায় দণ্ডিতদের প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের অনুরোধ ইতোমধ্যে পর্যালোচনা করতে শুরু করেছে ভারত। আর সেই প্রত্যর্পণ প্রক্রিয়ার শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়েই—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে বিস্তারিত লেখেন।

স্ট্যাটাসে শফিকুল আলম বলেন, জুলাইয়ের ঘটনাবলির অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগ নেতৃত্বকে বাংলাদেশের আদালতের মুখোমুখি হতে হবে—এ বিশ্বাস আরও দৃঢ় হচ্ছে। তার দাবি, ভারত ইতোমধ্যে হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ গুরুত্ব সহকারে পরীক্ষা করছে।

তিনি আরও লিখেছেন, “আমরা জানি, হাসিনার শক্তিশালী সমর্থক রয়েছে। তবুও বিশ্বাস করি, খুব শিগগিরই ‘ঢাকার কসাই’ নামে পরিচিত আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে প্রত্যর্পণ করে বিচারের মুখোমুখি করা হবে।”

শফিকুল আলমের মতে, হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে সংঘটিত অপরাধ, বিশেষ করে গণহত্যা ও গুমের ঘটনাগুলো নতুন করে বৈশ্বিক গণমাধ্যমের নজরে আসছে। এসব ঘটনায় কামালের ভূমিকা আরও বেশি আলোচিত হবে বলে তার মন্তব্য।

তিনি বলেন, “কামাল বা অন্য কোনো আওয়ামী লীগ নেতা যতই অর্থ ব্যয় করুক না কেন, দায় এড়িয়ে যাওয়া সম্ভব নয়। জাতি হিসেবে আমরা যদি জুলাইয়ের গণহত্যার শিকারদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে দৃঢ় থাকতে পারি, তবে সময়ের সঙ্গে সঙ্গে এসব অপরাধের দায়ীদের পক্ষে পরিণতি এড়িয়ে যাওয়া আরও কঠিন হয়ে উঠবে। এটি শুরু হবে কামালকে দিয়ে—এরপর একে একে…”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে...

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়,...

আরও পড়ুন

ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে চায় সরকার: অর্থমন্ত্রী

বিশ্ব অর্থনীতির পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজেট ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে স্থানীয় ব্যাংক থেকে সরকারের ঋণ...

প্রথম বাজেট সামনে রেখে সংসদে ব্যস্ত ও প্রাণবন্ত প্রধানমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর প্রথম জাতীয় বাজেটকে সামনে রেখে এক ধরনের ফুরফুরে মেজাজে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায়...

বাড়তে পারে যেসব পণ্য ও সেবার দাম

নতুন অর্থবছরের বাজেটে বাইসাইকেল, তেলচালিত গাড়ি, সিগারেট, ট্রান্সফরমার, ওয়াশিং মেশিন ও বিদেশি খাদ্যসহ বেশকিছু পণ্য ও সেবায় শুল্কহার বাড়ানোর প্রস্তাব করায় সেসবের দাম বাড়তে...

যেসব পণ্যের দাম কমতে পারে

নিত্যপণ্য, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও পরিবহন খাতে শুল্ক-কর কমানোর প্রস্তাবে ভোক্তাদের জন্য স্বস্তির ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী। অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে একদিকে কিছু পণ্য ও...