চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচিত আপন দুই ভাই হত্যা মামলার তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন—ওসমান গনি মানিক (৫৮), মো. হারুন (৪০) ও আনোয়া পাশা বকুল (৬২)।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে হাটহাজারী থানাধীন কামাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ জানায়, গত ৩ সেপ্টেম্বর ফটিকছড়ির ফতেহপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে জাহাঙ্গীর ও আলমগীর নামে আপন দুই ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতদের ছোট ভাই রাসেল বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব মঙ্গলবার হাটহাজারীর কামাল এলাকায় অভিযান চালিয়ে পলাতক মূল আসামি ওসমান গনি মানিককে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে একই উপজেলার কড়িয়ারদিঘি এলাকা থেকে আরও দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত তিন আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।
