রবিবার, ৯ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উদযাপন 

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদ হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যেগে আয়োজিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রূমন তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মহিউদ্দিন আকরাম।

এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, মৎস্য কর্মকর্তা নাঈম হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি, পল্লী বিদ্যুৎ ডিজিএম শ ম মিজানুর রহমান,পুলিশ পরিদর্শক তদন্ত খাইরুল ইসলাম,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুর্দশী দেওয়ান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশ,বিআরডিবি অফিসার জহির উদ্দিন ভূইয়া।

এসময় পিউর ডেইরি ফার্মের উদ্যেক্তা মুহাম্মদ ইউনুচসহ বিভিন্ন খামারের সফল উদ্যেক্তা ও প্রাণী সম্পদ ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে উপজেলার সফল খামারিদের বিভিন্ন ক্যাটাগড়িতে ৩০ টি স্টল অংশ নেন। এতেে ফ্রিজিয়ান ক্রস গাভী, ব্ল্যাক বেঙ্গল ও হরিয়ানা ছাগল, ব্রাহামা জাতের মুরগি, বিলাতি রড হুইলার ডগ ও জার্মান স্পিস ব্ল্যাক শেপার্ড, পার্সিয়াল জাতের বিড়ালসহ হাঁস মুরগী কবুতরের স্টল ছিলো নজরকাড়া । এছাড়াও পশু পাখির জীবন রক্ষাকারী ঔষধ, খাদ্য ও আধুনিক যন্ত্রপাতির স্টলও অংশ নেন। প্রদর্শনীতে দর্শনার্থীদের মাঝে বিনামূল্যে সিদ্ধ ডিম ও খামারে উৎপাদিত দুধ, দই ও মিষ্টি বিতরণ করা হয়।

আর এইচ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...