রবিবার, ৯ আগস্ট ২০২৬

আনোয়ারায় ২২ কোটি টাকার ‘জুলাই-৩৬’ রেগুলেটর: পাঁচ হাজার কৃষকের জন্য নতুন আশার আলো

মোহাম্মদ রিয়াদ হোসেন : স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ইছামতি খালে শুরু হলো বহুল প্রত্যাশিত ‘বাঘখাইন–কেঁয়াগড় রেগুলেটর’ নির্মাণ কাজ। ২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬-ভেন্টের এই রেগুলেটরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে মঙ্গলবার (২৫ নভেম্বর)। শহীদদের স্মরণে নামকরণ করা ‘জুলাই-৩৬ স্মৃতি’ রেগুলেটরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জুলাই যোদ্ধা জোবাইরুল আলম মানিক।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়িত এ প্রকল্পকে ঘিরে স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মাহাবুবুর রহমান, আহত জুলাই যোদ্ধা জাফরুল ইসলাম চৌধুরী, নাঈম উদ্দিন, এনসিপি নেত্রী ডালিয়া বড়ুয়া, দক্ষিণ জেলা এনসিপির সদস্য একেএম মোরশেদুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রকৌশলী মাহাবুবুর রহমান জানান, ২০২৭ সালের জানুয়ারিতে রেগুলেটর নির্মাণ কাজ সম্পন্ন হলে আনোয়ারার প্রায় পাঁচ হাজার কৃষক পানি নিয়ন্ত্রণের সুবিধা পাবেন। তিনি আরও বলেন, শহীদদের স্মৃতি ধরে রাখতে এই প্রকল্পের নামকরণ করা হয়েছে ‘জুলাই-৩৬’।

বেসরকারি কারা পরিদর্শক জুলাই যোদ্ধা জোবাইরুল আলম মানিক বলেন, “আগে নির্মিত স্লুইসগেট অনিয়মের কারণে টিকতে পারেনি। এবার কোনো অনিয়ম-দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আর এইচ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...