রবিবার, ৯ আগস্ট ২০২৬

ভোরের কুয়াশায় বিরাজ করছে শীতের আমেজ

কদর বেড়েছে গরম কাপড়চোপড় লেপ-তোষকের

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

শীত এখনো পুরোপুরি খুব একটা না লাগলেও ভোরের কুয়াশায় বিরাজ করছে শীতের আমেজ। 

এরই মধ্যে গত ক’দিন ধরে সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। হয়তো কয়েকদিন পরে ভালভাবে টের পাওয়া যাবে শীতের আভাস।

এ অনুভূতি কাজে লাগিয়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বিভিন্ন স্থানে শীতের তৈরি পোশাকের চাহিদা বেড়েছে। বাড়িতে বা পাড়ায় পাড়ায় কদর বেড়েছে লেপ তোষকের। ঘরে বাক্সবন্দি রাখা পুরনো লেপ-তোষক বের করে রোদে দিয়ে পরিপাটি করছেন কেউ কেউ। ছেঁড়া লেপ-তোষক মেরামত করাচ্ছেন অনেকেই। শীতের ঠান্ডা থেকে রক্ষা পেতে নতুন লেপতোষক তৈরি করে নিচ্ছেন লোকজন।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে ঘুরে দেখা গেছে, পৌরসভার খাজা মার্কেট, জব্বার মার্কেট আল-মদিনা মার্কেট ও উপজেলার বিভিন্ন এলাকার বাজারসহ ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। তীব্র শীতের প্রস্তুতি হিসেবে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ ভিড় করছেন মার্কেটে এবং ফুটপাতের দোকানে। কেউ নিজের জন্য কিনছেন, কেউ পরিবারের জন্য। শিশু থেকে শুরু করে বৃদ্ধদের প্রয়োজনীয় গরম পোশাক, জ্যাকেট, সোয়েটার, শাল, টুপি, মোজা, হুডি, মাফলার কিনতে দেখা গেছে।

এসময় ক্রেতাদের যারা উচ্চবিত্ত বা মধ্যবিত্ত তাদের বেশিরভাগই মার্কেট থেকে শীতের পোশাক কিনছেন। আর নিম্নআয়ের মানুষের আনাগোনায় ফুটপাতেও বেশ জমজমাট বেচাকেনা হচ্ছে।

জানা গেছে, মৌসুম শুরু হওয়ায় বেশিরভাগ ব্যবসায়ী আগেই গরম পোশাকের স্টক বাড়িয়ে রেখেছেন। দেশীয় পোশাকের পাশাপাশি বিদেশ থেকে আমদানি করা সোয়েটার, জ্যাকেট, কম্বলসহ বিভিন্ন শীতবস্ত্র বাজারে এসেছে।

ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এ বছর গরম কাপড়ের দাম কিছুটা বেশি। এর কারণ হিসেবে জিনিসপত্রের বাড়তি দাম, পরিবহন খরচ বৃদ্ধি ও চলমান পরিস্থিতিকে দায়ী করছেন তারা।

বরাবরের মতোই ক্রেতারা অভিযোগ করছেন, গত বছরের তুলনায় একই ধরনের পোশাকের দাম এবার বেশি। তাই দরদাম করে ফুটপাত থেকে সাশ্রয়ী দামে কাপড় কেনার চেষ্টা করছেন।

জোনায়েদ নামের এক তরুণ ক্রেতা বলেন, গতবারের তুলনায় প্রতিটি হুডি বা জ্যাকেটের দাম ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেশি চাওয়া হচ্ছে। শীত বাড়বে, সেজন্য ব্যবসায়ীরা দামও তাদের হাতে রাখছেন।

এবার অন্য বছরের তুলনায় শীতের গরম কাপড় দাম একটু বেশি। ফুটপাত বা খোলা বাজারে গরম পোশাক কেনার সময় দরদাম করতে হচ্ছে। অনেক সময় বিক্রেতারা বেশি দাম চাইছেন বলে জানান নাসরিন জাহান নামে এক ক্রেতা।

পৌরসদর রেলবিট সংলগ্ন ফুটপাতের এক বিক্রেতা বলেন, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে গরম কাপড়ের চাহিদাও বেড়েছে। আর সামনের দিনে শীত যত বাড়বে, গরম পোশাকের চাহিদাও তত বাড়বে। এখনই ফুটপাত থেকে শুরু করে বড় বড় দোকান সব জায়গায় বেচাকেনা জমজমাট বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কারিগররা তৈরি করছেন লেপ-তোষক। এক কারিগর জানান, কদিন আগেও তেমন কাজকর্ম ছিল না। গত এক সপ্তাহ ধরে ভোরের হালকা কুয়াশায় শীতের আমেজ একটু বিরাজ করছে। এতেই লেপ তৈরির অডার্র শুরু হয়েছে। তবে আগের চাইতে কাজ অনেকটা কম। মানুষ এখন লেপ তোষকের চাইতে কম্বল বেশী ব্যবহার করছেন।

তিনি আরো বলেন বতর্মানে পুরনো লেপ ভেঙে নতুনভাবে তৈরির অডার্রই বেশি পাওয়া যাচ্ছে। এবার তুলার দাম একটু বেশি হবার কারনে গামের্ন্টসের তুলা দিয়ে তৈরি বেড ৯০০ থেকে ১৬০০ টাকায় বিক্রি করা হচ্ছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...