রবিবার, ৯ আগস্ট ২০২৬

কওমী মাদ্রাসার সভা উপলক্ষে ছাত্রশিবিরের ব্লাড ক্যাম্পেইন

ছাত্রসমাজকে মানবিকভাবে গড়তে ছাত্রশিবির অগ্রণী ভূমিকা রাখবে: মাহমুদুল হাসান চৌধুরী 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুধকুমড়া দারুসসুন্না মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে ফ্রি ব্লাড ক্যাম্পেইনের আয়োজন করেছে আনোয়ারা উপজেলা ছাত্রশিবির। উপজেলার বৃহৎ কওমী মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে ব্লাডগ্রুপ নির্ণয় ও উদ্বুদ্ধকরণের লক্ষে এই আয়োজন করেছে বলে জানান ছাত্রশিবির নেতৃবৃন্দরা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল দশটা থেকে বারশত ইউনিয়নের দুধকুমড়া মাদ্রাসার পাশে এই ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ব্লাড ক্যাম্পেন পরিদর্শন করেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।

এসময় তিনি বলেন, ছাত্রশিবির এই দেশের রহমত। দেশের দুর্যোগ ও ক্লান্তি লগ্নে ছাত্রশিবির ঐতিহাসিক ভূমিকা পালন করে। সামাজিক ও মানবিকতায় ছাত্রশিবির অনন্য। দেশের পুরো ছাত্রসমাজকে মানবিকভাবে গড়ে তুলতে ছাত্রশিবির অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

ব্লাড ক্যাম্পেইনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেন, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক শিহাব উদ্দিন, জামায়াত নেতা আব্দুস সবুর, আব্দুর রহিম, ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল সালাহউদ্দিন, কামরুল হাসান সিফাতসহ ছাত্রশিবিরের নেতৃবৃন্দরা।

এর পর তিনি মাদ্রাসার বার্ষিক সভায় যোগদান করেন। এসময় মাদ্রাসা পরিচালক মাওলানা সলিমুল্লাহর সাথে কুশলবিনিময় করেন। পরে স্থানীয়দের সাথে গণসংযোগ করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...