রবিবার, ৯ আগস্ট ২০২৬

জামায়াত ইসলামীর প্রার্থীর প্রচেষ্টায় সংস্কার হচ্ছে আব্দুল করিম চৌধুরী সড়ক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আনোয়ারা উপজেলায় দীর্ঘদিন পর প্রাথমিক সংস্কার হচ্ছে আব্দুল করিম চৌধুরী সড়ক। চট্টগ্রাম-১৩ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী সড়কটির সংস্কার নিয়ে দৌড়ঝাপ করেন। যার ফলে সড়কটি দ্রুত সময়ে প্রাথমিক সংস্কার পরে টেন্ডারের মাধ্যমে স্থায়ী সংস্কার হবে বলে জানান সওজ কর্মকর্তারা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে সড়কটির সংস্কার কাজ শুরু হয়। প্রাথমিকভাবে মালঘর বাজার থেকে চাঁনখালী পর্যন্ত সংস্কার করা হবে।

জানা যায়, গত রোববার (২৩ নভেম্বর)  দুপুরে রহমতগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের কার্যালয়ে সড়কটির সংস্কার নিয়ে দক্ষিণ চট্টগ্রাম সওজ নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াত মনোনীত প্রার্থী।

এদিকে দুপুরে সংস্কার কাজের উদ্বোধন করেন জামায়াত ইসলামী প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। এসময় উপজেলা ও স্থানীয় জামায়াত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয়দের সাথে গণসংযোগ করেন। এসময় তিনি বলেন, সওজ কর্তৃপক্ষকে দুই উপজেলার জনগুরুত্বপূর্ণ  সড়ক গুলো সংস্কার করার অনুরোধ করেছিলাম। বড় প্রকল্প গুলো দ্রুত টেন্ডার দিয়ে বাস্তবায়ন করার দাবি জানিয়েছিলাম। ওনি আশ্বস্ত করেছেন আশা করি অল্প কয়েকদিনের মধ্যে প্রাথমিকভাবে সড়কগুলো সংস্কার করা হবে বলে তিনি জানিয়েছেন। আজকে এই সড়কটির সংস্কার শুরু হয়েছে। আগামীতে স্থায়ীভাবে সংস্কার করা হবে। ইনশাআল্লাহ আমি অতীতের মত সুখে দুঃখে আপনাদের পাশে থাকব।

এবিষয়ে দক্ষিণ চট্টগ্রাম সওজ নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, গত দুই দিন আগে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী এসেছিলেন। তিনি বেশ কয়েকটি সড়কের দ্রুত সংস্কার করার অনুরোধ করেন। সড়কগুলো আমরা তদন্ত করে দেখছি। প্রাথমিকভাবে আজকে আব্দুল করিম চৌধুরী সড়কটি সংস্কার করা হচ্ছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...