রবিবার, ৯ আগস্ট ২০২৬

কদমতলীতে কম্বলের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম শহরের কদমতলী এলাকায় একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলায় কম্বলের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর ১টা ৩৫মিনিটে কদমতলী পোড়া মসজিদ এলাকায় একটি কম্বলের গুদামে আগুন লাগার খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুনে নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়। বিকাল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ৮টায় পুরোপুরি আগুন নির্বাপন করা হয়।

কম্বল কারখানার শ্রমিকরা জানান, তাদের কারখানা ২য় তলায়। কারখানায় ৬০ জন কর্মচারী কাজ করেন। চারতলা ভবনটির চতুর্থ তলায় কম্বলের গোডাউন এবং তৃতীয় তলায় জুতার গোডাউন ছিল। ভবনটিতে প্রায় দেড়শো মানুষ কাজ করেন, তবে আগুনের সময় কোনো লোকজন সেখানে উপস্থিত ছিলেন না। তাই হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রামের অঞ্চলের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, বিকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ভবনটি উত্তপ্ত হয়ে ছিল। সেখানে পানির সংকটও আছে। রাত ৮টার দিকে নির্বাপনের কাজ শেষ করেছি। এখনও আমরা ঘটনাস্থলে আছি।

কম্বলের গুদামে লাগা আগুন আগুন প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর নেভানো হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখানো জানা যায়নি। তবে আগুনে কোনো ধরনের হতাহতের ঘটনা নেই।

দিনদুপুরে নগরীর এমন একটি ব্যস্ততম ও বাণিজ্যিক এলাকায় আগুন লাগার খবরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
কম্বলের গুদামে অগ্নিকান্ডের ঘটনায় পুরো এলাকা জুড়ে ধোয়া এবং গুন্ধে আচ্ছন্ন হয়ে পড়ে।

স্থানীয় একজন ভবন মালিক জানান, আগুনে আশপাশের ভবনগুলোতে মোটর পার্টস, এসি পার্টস, ইলেকট্রিক মালামাল, লুব্রিকেন্টস, প্লাস্টিক পাইপ, ছাতা, আচারের গোডাউন এবং আমদানিকারকদের মজুদকৃত পণ্যসহ বিভিন্ন ধরনের মালামালের গোডাউনে রয়েছে। আগুন লাগার সাথে সাথে এসব দোকানীদের মাঝে আতংক ছুড়িয়ে পড়ে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...