রবিবার, ৯ আগস্ট ২০২৬

বান্দরবান সীমান্তে মিয়ানমারের সেনা ও বিজিপির ৫ সদস্য আটক 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সম্প্রতি মিয়ানমারের ভেতরে আরাকান আর্মি ও জান্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে তারা প্রাণ বাঁচাতে সীমান্ত পার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানায় আটক ব্যক্তিরা।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে পালিয়ে আসা মিয়ানমারের সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) পাঁচ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার দুপুর ১টার দিকে সীমান্ত পিলার ৪২–এর দেড় কিলোমিটার ভেতরে ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাছবুনিয়া পাড়ায় তারা আশ্রয় নেয়।

আটকদের মধ্যে চারজন বিজিপি সদস্য এবং একজন মিয়ানমার সেনাবাহিনীর সদস্য। তারা হলো– কোকো সেইন (৩৫), শান স্টেটের মোমেক এলাকার বাসিন্দা ও বিজিপির সেকেন্ড পুলিশ পরিদর্শক, সোথু রা (৩৮), বিজিপি ক্যাম্পের কনস্টেবল, আউং সান হ্তু (২৫), কিয়াও জেয়ার লিন (৩২), মিয়ানমার সেনাবাহিনীর সদস্য, মিনমিন উ (৪১)

স্থানীয় ও বিজিবি সূত্র জানা যায়, আজ দুপুরের দিকে মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর পাঁচ সদস্য বাংলাদেশ সীমান্ত পেরিয়ে গাছবুনিয়া পাড়ায় আশ্রয় নেয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

সম্প্রতি মিয়ানমারের ভেতরে আরাকান আর্মি ও জান্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে তারা প্রাণ বাঁচাতে সীমান্ত পার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানায় আটক ব্যক্তিরা।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘সীমান্ত দিয়ে পাঁচজন মিয়ানমার নাগরিক বাংলাদেশে প্রবেশ করে আশ্রয় নিয়েছে। এ তথ্য আমরা নিশ্চিত করেছি।’

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক বলেন, ‘বিজিবি যদি হস্তান্তর করে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, গত বছরের ১৪ আগস্ট কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৩ সদস্যকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...