রবিবার, ৯ আগস্ট ২০২৬

রাউজানে ১৫টি মামলা তালিকাভুক্ত সন্ত্রাসী রিপন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজানে দেশীয় তৈরি এলজি, গুলি ও ইয়াবাসহ তালিকাভুক্ত সন্ত্রাসী আবু সাইদ চৌধুরী রিপন (৩৭)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।

তার বিরুদ্ধে রাউজানসহ বিভিন্ন থানায় মোট ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ রবিবার সকাল ১১টায় থানায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল শনিবার বিকেল আড়াইটায় এসআই কাউছার হামিদের নেতৃত্বে সুলতানপুর সরকারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখানে খালি একটি স্থান থেকে রিপনের হেফাজতে থাকা ৫ রাউন্ড পিস্তলের গুলি, ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলেই তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর রিপনের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ একই দিন সুলতানপুর এলাকার একটি গরুর ফার্মে অভিযান চালায়। সেখানে পাওয়া যায়— কাঠের বাটযুক্ত একটি দেশীয় এলজি, ৪ রাউন্ড শটগানের কার্তুজ। এর আগে ২০ নভেম্বর ভোর ৩টা ৪০ মিনিটে রিপনের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ আরও একটি দেশীয় এলজি, ২ রাউন্ড কার্তুজ, একটি ধারালো কিরিচ ও একটি তলোয়ার উদ্ধার করেছিল।

সাম্প্রতিক দুই অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যের ঘটনায় রিপনের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, রিপন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অস্ত্র বহনে সক্রিয় ছিল। তাকে গ্রেফতার করায় এলাকায় অপরাধ দমনে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে তারা আশা প্রকাশ করে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...