রবিবার, ৯ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে ওলামা মাশায়েখ সম্মেলনে- ড. সাইয়্যেদ মাওলানা আবু নোমান 

‘ডাকসু, চাকসুর মতো আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামির ভূমিধস বিজয় হবে’

সাফায়েত মেহেদী,মিরসরাই

বাংলাদেশ জামায়াতে ইসলামি মিরসরাই উপজেলা শাখার ওলামা বিভাগের উদ্যোগে ওলামা মাশায়েখ সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে স্থানীয় মিঠাছরা সাসা ক্লাবে আয়োজিত সম্মেলন সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রেজাউল হক নিজামীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মজলিসুল মোফাসসেরিন বাংলাদেশের সহ-সভাপতি ও চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. সাইয়্যেদ মাওলানা আবু নোমান।

প্রধান অতিথির বক্তব্যকালে তিনি বলেন, ‘দুইটি দল দেখা হয়ে গেছে তারা মুদ্রার এপিঠ আর পিঠ। তারা এ দেশের মানুষকে কাউকে কিছু দিতে পারেনি, সন্ত্রাস, লুটপাট, ব্যাংক ডাকাতি ছাড়া তিনি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করেছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ফাঁসির আদেশ দিয়েছে।

তিনি আরো বলেন, ‘আজ সময়ের দাবি আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মিরসরাইয়ের ময়দান আলেম ওলামাদের পদচারণায় মুখরিত। আমরা আশা করতে পারি আগামীতে ওলামাদের ঐক্যের মাধ্যমে ইসলামের বিজয় নিশ্চিত করতে হবে। ডাকসু, চাকসু, রাকসু, জাকসুর মতো আলেমও লামাদের নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামির ভূমিধস‚ বিজয় হবে।’

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি চট্টগ্রাম ১ (মিরসরাই) আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান। তিনি বলেন, দ্বীন প্রতিষ্ঠায় ওলামাদের ঐক্যের কোনো বিকল্প নেই।

এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি অধ্যাপক মাওলানা বোরহান উদ্দিন, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ নুর নবী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইউসুফ বিন আবু বকর, আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী, বাংলাদেশ খেলাফত মজলিশ মিরসরাই উপজেলার সেক্রেটারি মফিজুল হক ছিদ্দিকী, মাওলানা আব্দুর রহমান, মিরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবির, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামিদী, জোরারগঞ্জ থানা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোকতার আহমদ, মিঠাছরা ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আব্দুল বাকী, মাওলানা আবুল বশর, মাওলানা কেফায়েত উল্ল্যাহ, মাওলানা এমদাদুল হক প্রমুখ।

আর এইচ,

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...