চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ধানের শীষের সমর্থনে উত্তর বাজার থেকে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে মিছিলটি শুরু হয়। এর আগে বিকাল ৩টা থেকেই বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে ধানের শীষের সমর্থনে নেতাকর্মী ও সমর্থকদের মিছিল এসে উত্তর বাজার এলাকাকে কানায় কানায় পূর্ণ করে তোলে।
পরবর্তীতে ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দিন মিছিলে যোগ দিলে উত্তেজনা ও উচ্ছ্বাস আরও বৃদ্ধি পায়। তাকে কেন্দ্র করে মিছিলটি দক্ষিণমুখে অগ্রসর হয়ে সীতাকুণ্ড বাজার প্রদক্ষিণ করে।
দক্ষিণ বাইপাস এলাকায় এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে গণমিছিলের সমাপ্ত ঘোষণা করা হয়।
আর এইচ/
