মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচনের লক্ষ্যে ফজলুল হকের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-৯ (বাকলিয়া, কোতোয়ালি, চকবাজার ও ডবলমুরিং আংশিক) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. একেএম ফজলুল হকের সমর্থনে আজ শুক্রবার সকাল ৯ টায় চকবাজারস্থ ঐতিহাসিক প্যারেড মাঠ থেকে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, “ডা. একেএম ফজলুল হক একজন সৎ, শিক্ষিত ও সমাজমুখী ব্যক্তি। জনগণের অধিকার রক্ষায় তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমরা বিশ্বাস করি, চট্টগ্রাম-৯ আসনের জনগণ উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে তার হাতকে শক্তিশালী করবেন।”

তিনি আরও বলেন, “নির্বাচনকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন করতে আমরা অঙ্গীকারবদ্ধ। জনগণের শক্তিই আমাদের শক্তি, এবং তাদের সহযোগিতায় আমরা ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে যেতে চাই।”

আজকের শোভাযাত্রার নেতৃত্ব দেন ডা. একেএম ফজলুল হক নিজেই। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফুর রহমান, বিভিন্ন থানা ও জেলা পর্যায়ের জামায়াতের নেতা-কর্মী এবং সাধারণ জনগণ।

শোভাযাত্রাটি প্যারেড মাঠ থেকে শুরু হয়ে কিউ সি পেট্রোল পাম্প, জামালখান, লালখান বাজার, টাইগারপাস, নিউমার্কেট মোড়, কোতোয়ালি মোড়, ফিরিঙ্গে বাজার, নতুন ব্রীজ, বাকলিয়া এক্সেস রোড়, চন্দনপুরা, চকবাজার, প্রবর্তক মোড় ও মেহেদীবাগ হয়ে ওয়াসা জামিয়াতুল ফালাহ পর্যন্ত প্রবাহিত হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ডা. ফজলুল হকের সমর্থনে নানান স্লোগান দেন এবং নির্বাচনী প্রতীকের প্রচারণা চালান। ডা. একেএম ফজলুল হক শোভাযাত্রার শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী নির্বাচনে সফলতার জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে...