৫ দশমিক ২ মাত্রার হঠাৎ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকা–চট্টগ্রামসহ সারাদেশ।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৭ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় মানুষ ঘর-বাড়ি, অফিস ও শপিং কমপ্লেক্স থেকে বের হয়ে খোলা স্থানে অবস্থান নেন। নগরীর মুরাদপুর, জিইসি, আগ্রাবাদ, বাকলিয়া, অক্সিজেনসহ বিভিন্ন স্থান থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
আর এইচ/
