চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাটে এজেন্ট ব্যাংকিং আউটলেট কার্যক্রম শুরু করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে আউটলেটটির উদ্বোধন করা হয়।
ইস্টার্ন ব্যাংক মিরসরাই শাখার আরএম মঈনুল হাসান টিপুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইবিএল এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্ট চট্টগ্রাম জোনের এরিয়া হেড হোসেইন মারুফ ইমতিয়াজ।
এসময় বক্তব্য রাখেন, ইবিএল ফেনীর শাখার ব্যবস্থাপক সৈয়দ ইসমাইল হোসেন, ভ্যাট অ্যান্ড ট্যাক্সের সাবেক বিভাগীয় কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, উত্তরা ব্যাংক বারইয়ারহাট শাখার সেকেন্ড অফিসার রায়হান উদ্দিন, ইবিএল এজেন্ট ম্যানেজমেন্ট ইসতিয়াক আহম্মদ, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিএন্ডএফ কোম্পানি মেঘদূত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাঈদ আহম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহাঙ্গীর, হেলাল উদ্দিন, ইবিএল বারইয়ারহাট এজেন্ট ব্যাংকিং স্বত্বাধিকারী আবু সাঈদ, বারইয়ারহাট বাঁশ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বারইয়ারহাট পৌরসভার লাইসেন্স পরিদর্শক জিকরিল হাকিম, আজিম, রুবেল প্রমুখ।
আর এইচ/
