চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নভেম্বর ২০২৫ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ নভেম্বর সকাল ১১টায় দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম। তিনি সকল সদস্যকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করেন।
সভায় দীর্ঘ কর্মজীবনের পর পিআরএল-এ গমনকারী পুলিশ সদস্য মোস্তাফিজুর রহমানকে বিদায় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার বিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহ্মেদ পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ হাবিবুর রহমান প্রাং; উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম; উপ-পুলিশ কমিশনার (ইনসার্ভিস-ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আর এইচ/
