চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে জসিম (৫৫) নামের এক কুইচ্চা শিকারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে বরুমছড়া রাস্তামাথা এলাকার পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জসিম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামের লুৎফর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর বরুমছড়া এলাকায় কুইচ্চা শিকার করতে গিয়ে জসিম মোবাইল ফোনে বাবাকে জানান যে তাকে একটি বিষধর সাপ কামড় দিয়েছে। এরপর থেকে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুই দিন পর স্থানীয়রা খোঁজাখুঁজির এক পর্যায়ে ধানক্ষেতে তার মরদেহ দেখতে পান। পরে পরিবার তার বাম হাতে সাপের কামড়ের দাগ শনাক্ত করে।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “পরিবার আগে থেকেই মৃত্যুর কারণ জানত এবং কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। মরদেহ স্বজনরা নিজ বাড়িতে নিয়ে গেছে।”
আর এইচ/
