মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মঙ্গলবার (১৮ নভেম্বর) পূর্ববর্তী দায়িত্বপ্রাপ্তের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

ইতোপূর্বে তিনি রাজবাড়ী ও নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা ও পেশাদারিত্ব দেশের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালনে প্রশংসিত হয়েছে।

নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে তিনি জানান, “একজন সরকারি প্রশাসক হিসেবে জনবান্ধব ও মানবিক প্রশাসন প্রতিষ্ঠাই আমার অঙ্গীকার। চট্টগ্রামের উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা অর্জন ও সুশাসন নিশ্চিত করতে আমি সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা আশা করি।”

তিনি আরো বলেন, “চট্টগ্রাম জেলা প্রশাসন সবসময় জনগণের কল্যাণে কাজ করে এসেছে। এই ধারাবাহিকতা বজায় রেখে জেলার উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন, আইনশৃঙ্খলা রক্ষা, ও সেবা প্রাপ্তির স্বচ্ছতা নিশ্চিত করাই হবে আমাদের মূল লক্ষ্য।”

এ সময় তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণকে সহযোগিতার আহ্বান জানান। নতুন জেলা প্রশাসক সকলের সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রামকে একটি আদর্শ প্রশাসনিক ইউনিট হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণ এবং সংশ্লিষ্টদের মাঝে তাঁর দায়িত্ব গ্রহণকে ঘিরে ইতিমধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। নাগরিক সমাজও তাঁর নেতৃত্বে আধুনিক ও মানবিক প্রশাসনের প্রত্যাশা করছে।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে চট্টগ্রাম জেলার প্রশাসনিক কর্মকাণ্ড নতুন মাত্রা লাভ করবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...