মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

হযরত শাহ সুফি মইনুদ্দিন শাহ মাদ্রাসার ৩৬তম বার্ষিকী ও প্রথম প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হযরত শাহ সুফি মইনুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি দাখিল মাদ্রাসার ৩৬ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে আয়োজিত প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় মাদ্রাসা মাঠে জাতীয় সংগীত, নাতে রাসুল ও পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সুপার মাওলানা মোহাম্মদ আলী নেওয়াজ আল কাদেরী হুজুর। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ এনামুল হক কাদেরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব আহমদ উল আলম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—আলহাজ্ব মনজুরুল আলম, সেক্রেটারি, হযরত শাহ সুফি মইনুদ্দিন শাহ (রহ.) কমপ্লেক্স (উদ্বোধক),মাওলানা মোঃ মুজিব উদ্দীন আল কাদেরী,মাওলানা নসিম উদ্দিন আল কাদেরী, মোহাম্মদ আমির খান, মোঃ লোকমান, মোঃ সেলিম উদ্দিন, মোঃ জহির উদ্দিন, মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী, মাওলানা মোঃ শেহাবুদ্দিন সিদ্দিকী। পুনর্মিলনী উপলক্ষে প্রতিটি ব্যাচের সাবেক শিক্ষার্থীরা স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন। তাদের অভিব্যক্তিতে ফুটে ওঠে শিক্ষক-শিক্ষার্থীর অবিচ্ছেদ্য বন্ধন, অতীতের স্মৃতি ও মাদ্রাসার উন্নয়নে অবদান রাখার প্রত্যয়।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের পক্ষ থেকে অতিথি ও শিক্ষক মণ্ডলীদের ফুলেল শুভেচ্ছা, মাল্যদান এবং ‘আল মুঈন’ ম্যাগাজিন উন্মোচন করা হয়। পাশাপাশি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মিলাদ, কিয়াম, তাবারক বিতরণ এবং সভাপতির সমাপনী বক্তব্য শেষে মোনাজাতের মধ্য দিয়ে ৩৬ বছর পূর্তি ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়।

আর এইচ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে কিনা বড় বোন হারিয়ে হাসতে ভুলে গিয়েছিল।আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা নাজমুল হককে নিয়ে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত...