মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে “হাইব্রিড” লাউ চাষে সফল কৃষক সাজ্জাদ 

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

৪০ শতক জমিতে উচ্চ ফলনশীল “হাইব্রিড” জাতের লাউ চাষ করে সফল চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খিতাপচর এলাকার প্রান্তিক কৃষক মো.সাজ্জাদ হোসেন। 

কৃষক  সাজ্জাদ হোসেন বলেন,  ছোটবেলা থেকে কৃষি কাজে জড়িত। কোন সময়ে কোন ধরনের সবজি আবাদ করলে ফলন ভালো হবে এবং বাজারে আগাম সবজি হিসেবে দামও ভালো পাওয়া যাবে সেটা বিবেচনা করে এবার উচ্চ ফলনশীল লাউ বীজ সংগ্রহ করে ৪০ শতক জমিতে লাগিয়েছি।

৩ মাস আগে উপজেলার পশ্চিম খিতাপচর এলাকার দক্ষিণ বিলে এ লাউ চাষে তার খরচ হয়েছে ২৫ হাজার টাকা। এর মধ্যে মাদা তৈরি, মাচা, সার ও মজুরী রয়েছে।

এখন সাজ্জাদের আবাদকৃত ক্ষেতে প্রচুর লাউ। বাজারজাত করছেন। সপ্তাহে ২ বার লাউ সংগ্রহ করা হচ্ছে। প্রতিটি লাউ পাইকারি ৩০ টাকা এবং খুচরা  ৪০-৫০ টাকায় বিক্রি করেছি।

এ পর্যন্ত প্রায় ৪০ হাজার টাকা মতো বিক্রি করেছেন বলে জানান তিনি। সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকলে আরো ২ মাস ফলন পাওয়া যাবে। আরও ৭০ থেকে ৮০ হাজার টাকার লাউ বিক্রি করা যাবে বলে আশা করছেন তিনি। খরচ বাদে তার সম্ভাব্য লাভের পরিমাণ ১ লাখ টাকার আশা করছেন তিনি।

মাত্র দুই মাসের মধ্যে লাউ চাষে অভাবনীয় ফলন পেয়ে খুশি হয়েছেন তিনি। কম খরচ ও অল্প সময়ে এমন লাভের হিসাব দেখে লাউ চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কৃষক সাজ্জাদ হোসেনের লাউ ক্ষেতে সরেজমিনে গিয়ে দেখা যায়,  বাগানের মাচায় ঝুলছে লম্বা সবুজ রঙের অসংখ্য লাউ। ক্ষেতের চারদিকে শুধু লাউ আর লাউ। বাগানের এসব ঝুলন্ত সবুজ কচি লাউ দেখলে যে কারো চোখ জুড়িয়ে যায়।

স্থানীয়রা জানান, একজন সফল ধান ও কচু চাষি হিসেবেও কৃষক সাজ্জাদ হোসেনের এলাকায় বেশ সুনাম রয়েছে। তিনি অত্যন্ত পরিশ্রমী মানুষ। এলাকায় বিষমুক্ত সবজি, নানা রকম ফসল ফলিয়ে নিজেদের চাহিদা মিটিয়ে বাজারেও বিক্রি করে সংসারের খরচ চালান তিনি। সঠিক পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে কৃষিতে সফলতা অর্জন করা সম্ভব। তবে একটি  কালভার্টের অভাবে বিপাকে রয়েছেন ঐ এলাকার অন্তত ৭০-৮০ জন কৃষক।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে,  “হাইব্রিড” একটি উচ্চ ফলনশীন লাউ জাত। এটি অতি শীত ব্যতীত সারা বছরই চাষ করা যায়।

এ জাতের লাউ বীজ বপনের ৪০-৪৫ দিন পর থেকে লাউ সংগ্রহের উপযোগী হয়। এছাড়া  প্রচলিত জাতের তুলনায় ২.৫-৩.০ গুণ ফলন বেশি হয়।

লউপজেলা কৃষি কর্মকর্তা (অ:দা) কৃষিবিদ কল্পনা রহমান জানান, লাউ সাধারণত শীতকালে বেশি চাষ হলেও এখন সারা বছরই লাউ চাষ হয়। “নাইস গ্রীণ” অত্যন্ত একটি ভালো জাত।  বাজারে লাউয়ের চাহিদা থাকায় ও ন্যায্য দামে বিক্রি করতে পেরে লাভবান হয়েছেন কৃষকরা। যা প্রতি হেক্টরে   ২৫-৩০ মে: টন উৎপাদন করা যায় । এ লাউ দেখতে সুন্দর ও তরতাজা, খেতেও সুস্বাদু। এ ছাড়া বাজারে চাহিদা ও ফলন বেশি হওয়ায় এ লাউ চাষে কৃষকের আগ্রহ দিন দিন বাড়ছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...