মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বান্দরবানে নাফাখুম জলপ্রপাতে পর্যটক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

বান্দরবানের থানচি উপজেলায় নাফাখুম জলপ্ৰপাতে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছে। নিখোঁজর নাম মো. ইকবাল হোসেন (২৫)। শুক্রবার ১১ জনের একটি টিম ভ্রমণে গেলে সে নিখোঁজ হন।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, থানচি উপজেলার দুর্গম নাফাখুম জলপ্রপাত ভ্রমণে যান ঢাকা ডেমরা এলাকা থেকে আসা ১১ জনের একটি টিম। শুক্রবার বিকেলে সফরসঙ্গীদের সঙ্গে নাফাখুম জলপ্রপাতের পানিতে গোসল নামেন।

পানিতে সাঁতার কাটার সময়ে স্রোতে পানিতে ডুবে নিখোঁজ হন মো. ইকবাল হোসেন (২৫) নামে এক পর্যটক। অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। খবর পেয়ে বিজিবি ও আইনশৃংখলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

স্থানীয় ট্যুরিস্ট গাইড সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ বলেন, পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা রয়েছে নাফাখুম৷ স্থানীয় গাইড ছাড়াই পর্যটকদের টিমটি নাফাখুম জলপ্রপাত ভ্রমণে গেছেন। প্রশাসনের নির্দেশনা মোতাবেক তীন্দু, রেমাক্রী বড়পাথর পর্যন্ত পর্যটকরা ভ্রমণ করতে পারবেন এবং স্থানীয় ট্যুরিস্ট গাইড সঙ্গে নেয়ার নিয়ম রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন মজুমদার জানান, পর্যটক নিখোঁজের খবর পেয়েছি। নিখোঁজ পর্যটক ইকবাল ঢাকা ডেমরা সারুলিয়া এলাকার বাসিন্দার।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...