মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

নির্বাচিত সরকারেই মিলবে পানির ন্যায্য হিস্যা: মির্জা ফখরুল

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

বাংলাদেশের ওপর দাদাগিরি না করে বন্ধুসুলভ ও সহযোগিতামূলক আচরণ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের স্বার্থ রক্ষা ও ন্যায্য অধিকার আদায়ের জন্য একটি নির্বাচিত সরকার অত্যন্ত জরুরি।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর রাবার ড্যাম প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, “পানির হিস্যা নিয়ে ভারতের সঙ্গে বহুবার আলোচনা হলেও তারা গুরুত্ব দিচ্ছে না। নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের ন্যায্য পানির অধিকার আদায়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচিত সরকার থাকলে জনগণের সমর্থন নিয়ে দেশের স্বার্থ রক্ষায় যেকোনো দাবি আদায় সহজ।”

তিনি অভিযোগ করেন, পদ্মার পানি আটকে দিয়ে মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। পদ্মা ও তিস্তার পানি বণ্টন এবং ফারাক্কা ইস্যুই বর্তমানে মূল সমস্যা মন্তব্য করে তিনি বলেন, “নির্বাচিত সরকার ছাড়া এসব জাতীয় স্বার্থ অর্জন কঠিন। বিএনপি ক্ষমতায় আসলে এসব ইস্যুকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”

এ সময় বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে ভারতের প্রতি বিশেষ আহ্বান জানান বিএনপি মহাসচিব।

প্রসঙ্গত, আজ দুপুর ২টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির ‘পদ্মা বাঁচাও’ গণসমাবেশ শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...