মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী এবং এসএসসি ২০২৫ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকারকারী তানজিন মেহেজাবিন চৌধুরী (ত্বীন)-কে সংবর্ধনা দিয়েছে আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশন।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে আনোয়ারার চাতরী চৌমুহনীস্থ রাজমহল রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেরিন একাডেমির প্রকৌশলী প্রশিক্ষক ও বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নৌপ্রকৌ. আতিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহিলা কলেজের প্রভাষক শফিকুল হায়দার রোজেন, আনোয়ারা ক্রিকেট একাডেমির পরিচালক সুমন শাহ, আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি এনামুল হক নাবিদ ও সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শেখ আবদুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোরশেদ মান্নানের সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেরিন একাডেমির প্রতিনিধি নেজাম উদ্দীন, সংগঠনের সহ-সভাপতি জুনাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক মনির উদ্দীন, অর্থ সম্পাদক শফি আলম, সদস্য শাহজান, ফরহাদ, ফয়সাল, সাইফুলসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।

সংবর্ধিত শিক্ষার্থী তানজিন মেহেজাবিন চৌধুরী তার বক্তব্যে শিক্ষাজীবনে ফাউন্ডেশনের সহযোগিতা ও উৎসাহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

শিক্ষাক্ষেত্রে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে ভবিষ্যতে আরও ব্যাপক কার্যক্রম চালানোর ঘোষণা দেয় আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশন।

আর এইচ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে কিনা বড় বোন হারিয়ে হাসতে ভুলে গিয়েছিল।আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা নাজমুল হককে নিয়ে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত...