চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে ধানের শীষের পক্ষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, “আমি সবসময়ই দলের শৃঙ্খলায় বিশ্বাস করি। নির্বাচনকে সামনে রেখে কিছু কুচক্রী মহল দলীয় শৃঙ্খলা নষ্টের অপচেষ্টা চালালেও নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র সফল হতে দেবে না।”
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আনোয়ারা–কর্ণফুলীতে বর্ণাঢ্য র্যালি শেষে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। এর আগে র্যালিটি টানেল সংযোগ মোড় থেকে শুরু হয়ে কর্ণফুলীর মিয়ারহাট এলাকায় গিয়ে শেষ হয়।

সরওয়ার জামাল নিজাম আরও বলেন, “দেশনায়ক তারেক রহমান বিএনপিকে সঙ্ঘবদ্ধ ও শক্তিশালী করে সামনে এগিয়ে নিচ্ছেন। ভবিষ্যতে যদি প্রধানমন্ত্রী হিসেবে তিনি নেতৃত্ব দেওয়ার সুযোগ পান, দেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।”

র্যালিতে আনোয়ারা ও কর্ণফুলীর বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন—আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুরউদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য এডভোকেট ফৌজুল আমীন, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির আনছার, সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম, জাকারিয়া চৌধুরী জকু, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু, মেজবাহ উদ্দীন চৌধুরী জাহেদ, সাহওয়াজ জামাল নিজাম (সনি), সাইফুল ইসলাম, দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমেদ, সদস্য সচিব ফারুক হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আর এইচ/
