মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ক্লাইমেট স্ট্রাইকে তরুণদের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিশ্বব্যাপী আয়োজিত ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে দেড় শতাধিক তরুণ জলবায়ু কর্মী সবুজ, ন্যায্য ও সমতাভিত্তিক বিশ্বের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন।

শুক্রবার সকালে ব্রাইট বাংলাদেশ ফোরাম, অ্যাকশনএইড বাংলাদেশ এবং চট্টগ্রাম অ্যাক্টিভিস্টার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিতব্য CoP30 জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদেরকে ন্যায্যতা, জবাবদিহিতা ও বাস্তব পদক্ষেপ নিশ্চিত করতে হবে। জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোরও দাবি জানান তারা।

তরুণরা বলেন, “জলবায়ু আলোচনা আর ব্যর্থতার জায়গায় থাকতে পারে না। কাগুজে প্রতিশ্রুতির সময় শেষ— এখন বাস্তবায়নে যেতে হবে।”

তাদের হাতে ছিল #JustTransitionNow, #FundOurFuture, #StopFossilFuel, #ClimateJusticeNow লেখা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড।

জলবায়ু কর্মী জাবির বিন সোলায়মান বলেন, “ন্যায্য রূপান্তরের মাধ্যমে সবুজ কর্মসংস্থান ও প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করতে হবে। তরুণরাই টেকসই সমাধানের নেতৃত্ব দিতে পারে।”

একই দাবিতে তরুণ সদস্য আব্দুল আজিজ বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিদিন স্পষ্ট হচ্ছে— টেকসই ভবিষ্যতের চাবিকাঠি তরুণদের কাছেই।”

ব্রাইট বাংলাদেশ ফোরামের এক প্রজেক্ট অফিসার জানান, CoP30–এর আগে তরুণদের এই আন্দোলন ন্যায্য রূপান্তরের দাবি আরও জোরদার করবে।

অ্যাকশনএইড বাংলাদেশের ইনস্পিরেটর নিধী চাকমা বলেন, “তরুণদের কণ্ঠস্বরই জলবায়ু ন্যায়বিচারের সবচেয়ে বড় শক্তি।”

“Fund Our Future” ক্যাম্পেইনের মাধ্যমে প্রতি বছর সারাদেশের তরুণদের নিয়ে জীবাশ্ম জ্বালানিভিত্তিক ব্যবসা বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির দাবি জানানো হয় বলে আয়োজকরা জানান।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...