চট্টগ্রামের বোয়ালখালীতে চলতি মৌসুমে আগাম জাতের ব্রি-ধান ১০৩ ও ৮৭ এর নমুনা শস্য কর্তন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) দুপুরে বোয়ালখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যেগে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর এলাকার কৃষক মঞ্জুর মোর্শেদ ও পূর্ব আমুচিয়া এলাকার কৃষক এস এম বাবর এর জমিতে এ নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়।
এ সময় বৃত্তাকার পদ্ধতিতে ২০ বর্গমিটার আয়তনের ধান কেটে ময়েসচার মিটারের মাধ্যমে আর্দ্রতা পরিমাপ করে হেক্টর প্রতি ফলন নির্ণয় করা হয়।
শস্য কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার (অ:দা:) কল্পনা রহমান।
তিনি বলেন, নমুনা শস্য কর্তনে কৃষকদের জমি থেকে উচ্চ ফলন দেখা যায়।
বোয়ালখালী উপজেলায় চলতি আমন মৌসুমে ৪ হাজার ৮০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান চাষাবাদ হয়েছে। এর মধ্যে ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় ১৫ টি এবং পার্টনার প্রকল্পের আওতায় ২ টি প্রদর্শনি দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় ধানের ভাল ফলন হয়েছে। শুরু থেকে কৃষকদের প্রণোদনার সার, বীজ দেয়া সহ মাঠ পর্যায়ে সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে কৃষি বিভাগ। এখন ৮০% পেকে গেলে ধান কেটে ঘরে তোলার জন্য কৃষকদের পরামর্শ দেন এ কর্মকর্তা।
এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা সৌমিত্র দে, গৌতম চৌধুরী, লক্ষণ কুমার কারন, কৃষক এস এম বাবর, মঞ্জুর মোর্শেদসহ কৃষকেরা উপস্থিত ছিলেন।
আর এইচ /
