আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদল।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। আনোয়ারা কলেজ ছাত্রদলের সভাপতি মো. বোরহান উদ্দিনের নেতৃত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা ‘বৃহস্পতিবার সারাদিন লীগ ধরে জেলে দিন, লীগ ধর জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, “২০২৪ সালেও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পরিবার-পরিজন নিয়ে ভারতে পালিয়ে গেছেন। এখনো তাদের সঠিক অবস্থান জানা যায়নি। তারা বিদেশের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে—দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করা, গণতন্ত্র ধ্বংস করা এবং সন্ত্রাস–নাশকতার মাধ্যমে জনজীবন ব্যাহত করার চেষ্টায় লিপ্ত।”
তারা আরও বলেন, “জুলাই–আগস্ট ২০২৪-এ যেমন ছাত্র–জনতা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছিল, এবারও ১৩ নভেম্বর সারাদিন রাজপথে থেকে আওয়ামী লীগের সকল অপতৎপরতা রুখে দেবে ছাত্রদল ও জুলাই আন্দোলনের পক্ষের শক্তি।”
বিক্ষোভে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক আরমান সাঈদ মাহিম , সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন, যুগ্ম সম্পাদক সজীব উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা আনিসুর রহমান আরফাত এবং কলেজ ছাত্রদলের নেতা সাইদুল , রিয়াজ, জাবেদ, আজিজ ,মনির, আসিফ , আয়াত,বেলাল, আশফি , ফাহিম, জামশেদ, , শাওন ,মোবারক, ওহিদ, ইমরান, মাকসুদ, রোহান, সাকিব,মাহিম ও নাজিব প্রমুখ।
আর এইচ/
