মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

আনোয়ারায় ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আনোয়ারা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যদের জন্য গ্রাম আদালতবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) প্রশিক্ষণের প্রথম দিনে ১১ ইউনিয়নের মধ্যে বৈরাগ, বারশত, বটতলী ও রায়পুর ইউনিয়নের ইউপি সদস্যরা অংশ নেন।

স্থানীয় সরকার বিভাগের অধীনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প এবং আনোয়ারা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আকতার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার ত্রিপুরা।

এ ছাড়া বাকি ইউনিয়নগুলোর ইউপি সদস্যদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার ত্রিপুরা বলেন, “আদালতে মামলা জট কমাতে এবং গ্রাম আদালতকে সক্রিয় করতে সরকার এই উদ্যোগ নিয়েছে। প্রশিক্ষণ শেষে ইউপি সদস্যরা নিজ নিজ এলাকায় এটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আকতার বলেন, “অনেক ইউপি সদস্য জানেন না, সরকার তাদের কী পরিমাণ ক্ষমতা দিয়েছে এবং সালিসি কার্যক্রমে তাদের ভূমিকা কী। এ কারণে সারাদেশেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন।”

আর এইচ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...

আনোয়ারায় সড়ক পরিবহন আইনে তিন মামলায় ১১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্সবিহীন বিভিন্ন যানবাহনের চালকদের...