মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

হাকিম হত্যার রহস্য উদ্ঘাটনে জেলা পুলিশকে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিএনপির কেন্দ্রীয় ভাইস–চেয়ারম্যান ও রাউজান–রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, বিএনপি নেতা ও ব্যবসায়ী মো. আব্দুল হাকিম হত্যাকাণ্ডের দ্রুত রহস্য উদ্ঘাটন, অবৈধ অস্ত্র উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে সফল অভিযানের জন্য চট্টগ্রাম জেলা পুলিশকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, “চট্টগ্রাম জেলা পুলিশ আন্তরিক ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে হাকিম হত্যার রহস্য উদ্ঘাটন, অস্ত্র উদ্ধার এবং আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এ সফলতার জন্য আমি জেলা পুলিশকে ধন্যবাদ জানাই।”

তিনি আরও জানান, ২০২৪ সালের নভেম্বরে রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি দিলেও তখন দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ–পরবর্তী সময়ে রাউজানের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ও জেলা পুলিশের প্রতি আহ্বান জানান।

গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, “সন্ত্রাস নির্মূল করে শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও স্থিতিশীল রাউজান গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

আরও পড়ুন

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হককে (৫০) কক্সবাজার সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।সোমবার (১০...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...