চট্টগ্রামের সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেন শেখপাড়া এলাকায় পৌঁছালে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও উদ্ধার করা হয়নি বগিগুলো
জানা গেছে, ঢাকাগামী ট্রেনটি সীতাকুণ্ড রেলস্টেশন থেকে শেখপাড়া রেল ক্রসিংয়ের মধ্যবর্তী অংশে দুইটি কন্টেইনার এবং একটি বগি ফেলেই চলে যায়। এর মধ্যে একটি কন্টেইনার রেললাইনের বাইরে চলে যায়।
সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক বলেন, ঘটনাস্থলে রেলওয়ের কর্মকর্তারা গেছেন। বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। বিকাল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনা কবলিত বগি ও কন্টেইনার উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
