সোমবার, ৩ আগস্ট ২০২৬

হাতে কলমে প্রশিক্ষণ পেলেন তিন শতাধিক মহিলা পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

অক্টোবর মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার ২৫ অক্টােবর সকাল ১০টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাল্টিপারপাস সেডে মহিলা পুলিশ সদস্যদের নিয়ে এক সভা এবং বাস্তব প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন ঘোষনা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার নিস্কৃতি চাকমা। চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রবিউল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচীতে বক্তব্য রাখেন সিএসসিআর এর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, মহিলা শল্যচিকিৎসকদল এর প্রধান ডাঃ সায়রা বানু শিউলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. বিন্দু রানী গোপ, ডা. অন্তরা কর ও সিএসসিআর হাসপাতাল এর প্রশাসনিক কর্মকর্তা মোঃ আজিজুর রহমান ও ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে নিস্কৃতি চাকমা চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার এই উদ্যোগকে স্বাগত জানান এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি এই আয়োজনে উপস্থিত সকল পুলিশ সদস্যকে স্বাস্থ্য সু-রক্ষায় আরও সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন- সঠিক সময়ে রোগ নিরুপণ করা গেলে ব্রেস্ট ক্যান্সারে প্রাণহানির সংখ্যা অনেক হ্রাস পাবে।

মহিলা পুলিশ সদস্যদের নিয়ে আজকের অনুষ্ঠানে ডা. সায়রা বানু শিউলীর নেতৃত্বে একটি চিকিৎসকদল উদ্বুদ্ধকরণ ও ভিডিও প্রদর্শনীসহ হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

উদ্যোক্তাদের পক্ষ হতে জানানো হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার সহযোগিতায় অক্টোবর মাসব্যাপী ব্যাপক প্রচারণা কার্যক্রম, বিনামূল্যে চিকিৎসা, শতকরা ৫০ ভাগ ছাড়ে পরীক্ষা এবং বিনামূল্যে ব্রেস্ট সার্জারীর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অক্টোবর মাসব্যাপী প্রতি শনিবার, সোমবার এবং বুধবার বিকাল ৩টা থেকে ৬টা সিএসসিআর হাসপাতালে বিনামূল্যে স্ক্রিনিং এবং কনসালটেশন কার্যক্রম চলছে।

এখানে উল্লেখ্য যে, অক্টোবর মাসব্যাপী মেয়র কর্তৃক সুপারিশকৃত ব্রেস্ট ক্যান্সার রোগীদের বিনামূল্যে অপারেশন কার্যক্রম অব্যাহত থাকবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...