সোমবার, ৩ আগস্ট ২০২৬

চকরিয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ঈগলু আইসক্রিম কোম্পানির কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
এ সময় মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন আরোহী যুবক।

আজ শুক্রবার ২৪ অক্টােবর বিকেল পৌনে পাঁচটার দিকে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা সার্ফারি পার্কের নিকটে ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনাটি সংঘটিত হয়।

দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহীর নাম সাব্বির হোসেন সাগর (২২)। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তবকপুরের বামনা ছড়ার আকন্দ পাড়ার জোবাইদুর রহমানের পুত্র।

মহাসড়কের ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান- কক্সবাজারমূখী ঈগলু আইসক্রিমের দ্রুতগতির কাভার্ডভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী ওই যুবক।

ওসি মালুমঘাট হাইওয়ে থানা আরও জানান- নিহত মোটরসাইকেল আরোহী সাগরের এক ভাই রামু ক্যান্টনমেন্টে কর্মরত আছেন। হয়তো মোটরসাইকেল নিয়েই কক্সবাজার বেড়াতে এসে ফিরে যাওয়ার সময়ে এই দুর্ঘটনার কবলে পড়েন যুবক সাগর।

তিনি জানান- দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...