চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম আমিরাবাদস্থ খৈয়ারকূল এলাকায় পুকুরে ডুবে সাইদা জান্নাত হুরি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হুরি ওই এলাকার মো. রুবেল’র কন্যা।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আমিরাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
নিহত শিশুর চাচা নাছির উদ্দীন বলেন, প্রতিদিনের মতো সাইদা বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে বাড়ির স্বজনেরা খোঁজাখুজির এক পর্যায়ে স্বজনেরা পুকুরে ভাসমান অবস্থায় সাইদার মরদেহ দেখতে পান। তাঁরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদুল আমিন শিশুটিকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া থানার পুলিশ জানায়, অসাবধান বসত শিশুটি পুকুরে পড়ে মৃত্যু হয়েছে বলে তারা জেনেছেন।
চট্টগ্রামনিউজ/ এসডি/
