সোমবার, ৩ আগস্ট ২০২৬

বাঁশখালীতে ধান ক্ষেতে মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের বাঁশখালীতে ধান ক্ষেত থেকে এক মানসিক ভারসাম্যহীন ও মৃগীরোগীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত যুবকের নাম মোঃ জোবায়ের বিন জামাল (২০)। তিনি মানসিক ভারসাম্যহীন ও মৃগীরোগে (এপিলেপসি) আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

আজ ২১ অক্টাোবর সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে পুঁইছড়ি ইউনিয়নের প্রেম বাজারের পূর্বে মিয়া মার্কেট সংলগ্ন ধানক্ষেতে মৃত অবস্থায় পড়ে থাকা জোবায়েরকে স্থানীয়রা দেখতে পেয়ে বিষয়টি বাঁশখালী থানা পুলিশকে জানালে পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

নিহতের বাড়ি একই ইউনিয়নের নাপোড়া পূর্ব চালিয়া পাড়া ৭ নম্বর ওয়ার্ডে। তিনি আহমদ্যা বাপের বাড়ির মোঃ জামাল হোসেনের ছেলে।

নিহতের স্বজনরা বলেন, জোবায়ের মানসিক প্রতিবন্ধী ও মৃগীরোগী। সে প্রায়ই হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যেত এবং অনেক সময় রাতে বাড়ি ফিরত না।

রবিবার বিকেল থেকে তাকে খুঁজে পাইনি। সন্ধ্যায় মাইকিং করি, ফেসবুকেও পোস্ট যায়। সকালে স্থানীয়রা ফোন দিয়ে জানায়- মৃত অবস্থায় ধান ক্ষেতে পড়ে আছে। সম্ভবত খিঁচুনি উঠায় মারা গেছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু হিসেবেই মনে হচ্ছে। মৃত যুবক মানসিক প্রতিবন্ধী এবং সরকারি ভাতা কার্ডধারী ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...