বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বান্দরবানে সেনাবাহিনী-বিজিবির যৌথ অভিযান: অস্ত্র-গুলি ও বিস্ফোরকসহ ৬ জন আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার থানচি ও আলীকদম উপজেলায় সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে অস্ত্র, গুলি, বিস্ফোরক ও যোগাযোগ সরঞ্জামসহ ৬ জন সশস্ত্র সদস্যকে আটক করা হয়েছে।

জানা যায়, শনিবার (১৮ অক্টোবর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলিপাড়া বিজিবি জোনের একটি টহলদল থানচি উপজেলার একটি এলাকায় তল্লাশি চালায়। এ সময় অস্ত্র চোরাচালান চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ওয়াইবার ত্রিপুরা নামের এক ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও বিজিবির সদস্যদের সমন্বয়ে পরবর্তীতে থানচির রেমাক্রি ইউনিয়নের লিক্রি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ওয়াইবার ত্রিপুরার সহযোগী রোহান ম্রোকে আটক করা হয়। তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি পিস্তল, ২টি গাদা বন্দুক, ১টি হ্যান্ড গ্রেনেড, ১টি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, মর্টার গোলার খালি বাক্সসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অন্যদিকে, রোববার (১৯ অক্টোবর) সকাল ৭টার দিকে বান্দরবানের আলীকদম উপজেলার আগলা পাড়া এলাকায় সেনাবাহিনীর একটি দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়। মেনশন ম্রো নামে একজনের বাড়ি ঘেরাও করে তল্লাশির সময় সশস্ত্র সদস্যরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে আশপাশের এলাকা ঘিরে তল্লাশি চালিয়ে ৪ জনকে আটক করা হয়। এ সময় ২৮ রাউন্ড এমজি বল অ্যামুনিশন, ২টি ওয়াকিটকি সেট, ৪টি ওয়াকিটকি চার্জারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনাবাহিনী ও বিজিবি জানায়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং প্রত্যন্ত অঞ্চলের সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে তারা বদ্ধপরিকর।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

আরও পড়ুন

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...