সোমবার, ৩ আগস্ট ২০২৬

দখলমুক্ত হয়েছে চট্টগ্রাম সমিতি-ঢাকা কার্যালয়

ঢাকা প্রতিনিধি । চট্টগ্রামনিউজ.কম

গণঅভ্যুত্থানের পর অবৈধ অনুপ্রবেশকারীদের দখলে নেয়া চট্টগ্রাম সমিতি-ঢাকা কার্যালয় দীর্ঘ আইনি লড়াই ও নিয়মতান্ত্রিক প্রচেষ্টার পর পুনরুদ্ধার করা হয়েছে। গত সোমবার (১৩ অক্টোবর) সংগঠনটির জীবন সদস্যদের সক্রিয় উদ্যোগে কার্যালয়টি অবৈধ অনুপ্রবেশকারীমুক্ত করা হয়।

সোমবার সকাল ৯ টার দিকে জীবন সদস্যরা কার্যালয়ের সামনে মানববন্ধনের প্রস্তুতি নিলে ভবনের ভেতরে থাকা বহিরাগতরা পালিয়ে যান। পরে সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে প্রবেশ করে স্বাভাবিক কার্যক্রম শুরু করেন।

এর আগে গত রোববার (১২ অক্টোবর) শাহবাগ থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ জনকে অভিযুক্ত করে মামলা করেন সমিতির সদস্যরা। একইদিন দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা সমিতির ওপর দখলদারচক্রের কর্মকাণ্ড ও ক্ষতির চিত্র তুলে ধরে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সংগঠনটির কার্যালয় অবৈধ দখলমুক্ত করার পর সমিতির নেতারা কার্যালয়ে জরুরি সভায় বসে শহীদ আবরার ফাহাদের স্মরণে পূর্বনির্ধারিত ‘নিপীড়ন বিরোধী দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেন। এছাড়াও নবগঠিত নির্বাচন কমিশনও তাদের রুটিন কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন। এদিকে সমিতির কার্যালয়ে কাজের পরিবেশ তৈরি হওয়ায় মঙ্গলবার থেকে নিয়মিত কার্যক্রম শুরু করা হয়েছে ।

সমিতির নেতারা জানান, অবৈধ অনুপ্রবেশকারীদের কারণে বিগত কয়েক মাস ধরে সমিতির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সামাজিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছিল, ফলে অনেক উপকারভোগী সদস্য বঞ্চিত হয়েছেন। তবে আজীবন সদস্যরা আশা প্রকাশ করেছেন—ঐক্য ও নিষ্ঠার মাধ্যমে এই ক্ষতি দ্রুত কাটিয়ে উঠবে চট্টগ্রাম সমিতি-ঢাকা।

এরই মধ্যে নির্বাচন কমিশন গঠন করেছে সংগঠনটি। নাজিম উদ্দীন চৌধুরীকে প্রধান নির্বাচন কমিশনার করে মোহাম্মদ হাসিবুল কবির চৌধুরী, মুনীর চৌধুরী, ড. নাজনীন কাউসার চৌধুরী, ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরীকে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...