সোমবার, ৩ আগস্ট ২০২৬

চান্দগাঁওয়ে স্পোর্টস জোনে জুবায়ের হত্যা : গ্রেপ্তার আরো ১

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে টার্ফ (কৃত্রিম ঘাসের মাঠ) দখল নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় করা হত্যা মামলায় মো. ফারুক (২৪) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। গ্রেপ্তার ফারুক চান্দগাঁও থানাধীন রিয়াজ উদ্দিন উকিল বাড়ির ছবির আহম্মদের ছেলে।

শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত ২টা ২০ মিনিটে চান্দগাঁওয়ের মৌলভীর পুকুরপাড়ের রিয়াজ উদ্দিন উকিল সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রিয়াজ উদ্দিন উকিল সড়ক এলাকা থেকে হত্যা মামলার আসামি মো. তারেককে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে ২০ সেপ্টেম্বর বিকেলে পুরাতন চান্দগাঁও এলাকায় চান্দগাঁও স্পোর্টস জোনে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে জুবায়ের উদ্দিন (২৬) নামে এক যুবক নিহত হন। টার্ফের (কৃত্রিম ঘাসের মাঠ) দখল নিয়ে যুবদলের এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় লোকজন বলছেন, ওই স্পোর্টস জোন কমপ্লেক্সের দখল নিয়ে নগর যুবদলের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন ও নগর যুবদলের কৃষিবিষয়ক সম্পাদক নুরুল আমিনের অনুসারীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা করা হয়।

এ ঘটনার পর যুবদলের এই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম নগর যুবদলের কমিটিও। নিহত জুবায়ের নগর যুবদলের বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইনের অনুসারী হিসেবে পরিচিত। তবে নগর যুবদল নেতাদের দাবি, জুবায়ের যুবলীগের কর্মী। তিনি যুবদলের কেউ নন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...