নগরীর কোতোয়ালী থানাধীন জামালখান এলাকা থেকে কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকান্দার হোসেন রানা (৩৯)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের পর শুক্রবার (১০ অক্টোবর) তাকে চট্টগ্রামের বিশেষ আদালতে তোলা হলে তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিলের চেষ্টা করে। এসময় পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন— তাহের মাঝি, সানী, হোসেন, ফয়সাল, পারভেজ, মামুন ও জিয়া। তারা কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, “রানাকে আদালতে তোলার সময় কয়েকজন স্লোগান দেয়। পরে ধাওয়া করে সাতজনকে আটক করা হয়েছে। যাচাই–বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” আটককৃতদের বিরুদ্ধে কোন ধারায় মামলা হবে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে তিনি জানিয়েছেন।
আর এইচ/
