রবিবার, ১৯ জুলাই ২০২৬

ভেনেজুয়েলার ‘গণতন্ত্রের মশালবাহী’ নেত্রী মারিয়া পেলেন শান্তির নোবেল

আন্তর্জাতিক ডেস্ক । চট্টগ্রামনিউজ.কম

শান্তিতে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। স্থানীয় সময় আজ শুক্রবার বেলা ১১টায় (বাংলাদেশ সময় বেলা ৩টা) নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে এক সংবাদ সম্মেলনে ১০৬তম নোবেল শান্তি পুরস্কারের জন্য মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণা করে। 

নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে নিরলস প্রচেষ্টা এবং ন্যায্য ও শান্তিপূর্ণভাবে স্বৈরশাসনের উৎখাত করে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রামের জন্য  মাচাদোকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

নোবেল শান্তি পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রাউন, যা প্রায় ১২ লাখ ডলারের সমান। আগামী ১০ ডিসেম্বর অসলোতে এ পুরস্কার দেওয়া হবে।

হিরোশিমা আর নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে যাওয়া মানুষের হাত ধরে গড়ে ওঠা তৃণমূল সংগঠন ‘নিহোন হিদাংকিয়ো’ পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার লড়াইয়ে ভূমিকার জন্য গতবছর শান্তিতে নোবেল পেয়েছিল।

২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা নিকোলাস মাদুরো সরকারের অন্যতম কড়া সমালোচক ৫৮ বছর বয়সী মাচাদো একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, তিনি বর্তমানে আত্মগোপনে আছেন।

২০২৪ সালে ভেনেজুয়েলার আদালত তার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ায় বাধা দেয়, যেন তিনি নিকোলাস মাদুরোকে চ্যালেঞ্জ করতে না পারেন।

নোবেল কমিটি তাকে এমন এক নারী হিসেবে বর্ণনা করেছে, যিনি অন্ধকার সময়েও গণতন্ত্রের প্রদীপ জ্বালিয়ে রেখেছেন।

‘গণতন্ত্রের পক্ষে নিরলস সংগ্রামের স্বীকৃতি’ হিসেবে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার তারই প্রাপ্য, বলেছে তারা।

মাচাদো গত নির্বাচনের আগে ভেনেজুয়েলার বিভক্ত বিরোধীদলগুলোকে একত্র করতে সক্ষম হয়েছিলেন। তিনি নির্বাচন করতে না পারলেও নিজের পরিবর্তে প্রার্থী এডমুন্ডো গনজালেসের পক্ষে জনসমর্থন সংগঠিত করেন।

ভোটকেন্দ্রগুলোর ফলাফল গনজালেসের জয়ের ইঙ্গিত দিলেও সরকার নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন পরে মাদুরোকে বিজয়ী ঘোষণা করে।

মাচাদো আত্মগোপনে থেকেও গণতন্ত্রের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং তিনি দেশ ছাড়তে অস্বীকার করেছেন বলে জানিয়েছে বিবিসি।

এ বছরের জানুয়ারিতে তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য জানুয়ারিতে এক বিক্ষোভে দেখা দেন, পরে তাকে গ্রেপ্তার করে আবার ছেড়ে দেওয়া হয়।

“কর্তৃত্ববাদীরা যখন ক্ষমতা দখল করে, তখন স্বাধীনতার পক্ষে লড়া সাহসীদের স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা রুখে দাঁড়ায় এবং প্রতিরোধ করে,” পুরস্কারপ্রাপ্তের কথা বলতে গিয়ে বলে নোবেল কমিটি।

মাচাদো এমন সময়ে এ পুরস্কার পেলেন যখন ট্রাম্প বারবার জনসমক্ষে বলেছেন যে নোবেল শান্তি পুরস্কার তারই প্রাপ্য। মার্কিন এ প্রেসিডেন্ট ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোরও কট্টরবিরোধী।

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ মেনে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে হামাস ও ইসরায়েল বুধবার চুক্তিতে উপনীত হলেও নোবেল কমিটি তার আগেই কাকে এ বছরের পুরস্কার দেওয়া হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল।

শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণার আগে বিশেষজ্ঞরাও এ বছর ট্রাম্পের জয়ী হওয়ার সম্ভাবনা ক্ষীণ হিসেবেই দেখছিলেন।

নোবেল শান্তি কমিটির চেয়ারম্যান জর্গেন ভাটনে ফ্রিডনেসের কাছেও ট্রাম্পের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। ট্রাম্পের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের একাংশও মার্কিন প্রেসিডেন্টের হাতেই শান্তি পুরস্কার দেখতে চেয়েছিল, এমন চাপ কীভাবে সামলেছেন- এ প্রশ্নের উত্তরে ফ্রিডনেস বলেছেন, নোবেল কমিটি প্রতি বছরই নানান ধরনের প্রচারণা ও ‘গণমাধ্যমের উত্তেজনা’ দেখে এসেছে।

“আলফ্রেড নোবেলের কাজ ও উইলের ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নিই,” বলেছেন তিনি।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন...

আগস্ট মাসে পরীক্ষামূলক ‌‌‍‘প্রবাসী কার্ডের’ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই)...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে...

আরও পড়ুন

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার। বন্যায় ক্ষতিগ্রস্ত একজন মানুষও যেন সহযোগিতা থেকে বঞ্চিত না হন, সে...

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে সরকার নিরলসভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা...

চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শুক্রবার (১৭ জুলাই ) তিনি বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং...

‘ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের সরকারের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে’

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বন্যায় এ অঞ্চলের কৃষক ও ডেইরি খামারিরা ক্ষতির মুখে পড়েছেন। সরকার সবসময় ক্ষতিগ্রস্ত...