মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামী আন্দোলনের গণসমাবেশ ও মিছিল 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে আনোয়ারা উপজেলার টানেল সড়ক চত্বরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সমাবেশস্থল থেকে মিছিল বের হয়ে চাতরী চৌমুহনী বাজারে শেষ হয়।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা সগির আহমদ চৌধুরী’র সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চট্টগ্রাম-১৬ আসনের প্রার্থী আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনছারী, চট্টগ্রাম-১৩ আসনের প্রার্থী মাওলানা ইরফানুল হক হালিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ মিশকাতুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার সভাপতি মাওলানা ইউনুস, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্ব জেলা সেক্রেটারি হাফেজ আবুল কালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামি চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংগঠিক সম্পাদক  অধ্যাপক মাহমুদুল হাসান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মুফতি মাহমুদ মাদানি, চট্টগ্রাম দক্ষিণ জেলা নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সেক্রেটারি মুহি উদ্দীন খান জসিম, গণঅধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি ডাক্তার এমদাদুল হাসান, এনসিপির কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ জুবাইরুল আলম মানিক, খেলাফত মজলিস নেতা মাহমুদুল করিম কাসেমি, প্রচার ও দাওয়াহ সম্পাদক নুর আহমেদ সিদ্দিকী, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা এবিএম অলি উল্লাহ প্রমুখ।

বক্তারা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের যৌক্তিকতা তুলে ধরেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা...